খুলনায় সাংবাদিক মিলন হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে সাংবাদিকদের মানববন্ধন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

খুলনায় সাংবাদিক মিলন হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে সাংবাদিকদের মানববন্ধন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।


​বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কখনোই কোনো শুভ ফল বয়ে আনতে পারে না। একের পর এক সাংবাদিক হত্যার মতো জঘন্য ঘটনা ঘটছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। অথচ সরকার অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের কার্যকর উদ্যোগ না নিয়ে কেবল বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


বক্তারা আরও বলেন, ২৪-এর অভ্যুত্থান কোনো অন্যায়ের প্রশ্রয় দেওয়ার জন্য হয়নি। এ অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশায়—যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং জীবনের নিরাপত্তা পাবে। অবিলম্বে সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন—যুগান্তরের সাংবাদিক আল-আমিন, মানবজমিন পত্রিকার আবুবকর সিদ্দিক, নয়াদিগন্তের হাসান মাহমুদ রিপন, কালের কণ্ঠের মনিরুজ্জামান মনির, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, দেশ রূপান্তরের রবিউল ইসলাম, আমাদের সময়ের মিজানুর রহমান, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান, মশিউর রহমান, হুমায়ুন কবির, কবির হোসেন, কামরুজ্জামান রানা, নজরুল ইসলাম শুভ, নাসির উদ্দিন, ডালিম হোসাইন, সজীব হোসেন, তৌরভ হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages