সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান


 


​সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মাহমুদুল হাসান। এর আগে তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।


​গত সোমবার (১৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। জনস্বার্থে দেওয়া এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।


​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান গাইবান্ধার সাদুল্লাপুরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের আগস্ট মাসে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত হন। সেখান থেকেই এবার তাকে সোনারগাঁ উপজেলায় দায়িত্ব দেওয়া হলো।


​নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা এবং প্রচলিত বিধি অনুযায়ী সার্টিফিকেট অফিসারের দায়িত্ব পালন করবেন।


​ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শওকত মেহেদী সেতুর সই করা প্রজ্ঞাপনটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages