সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দশদোনা নয়াগাঁও এলাকা থেকে ১৩ বছর বয়সী স্কুলছাত্র রোহান নিখোঁজ হয়েছে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ রোহান শম্ভুপুরা ইউনিয়নের সাত গ্রাম এলাকার দশদোনা নয়াগাঁও গ্রামের রমজান আলীর ছেলে। সে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে বের হয়ে রোহান আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল আকাশী নীল রঙের টি-শার্ট ও কালো প্যান্ট। তার গায়ের রং শ্যামলা।
কোনো সহৃদয় ব্যক্তি শিশু রোহানের সন্ধান পেয়ে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগের ঠিকানা ও নম্বর:
মোবাইল: 01814-968296, 01858-875585


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন