সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২২ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২২


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে  থানা পুলিশ। 


সোমবার (১৬ নবেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারকৃত মাদক মামলায়-০১ জন, বৈষম্য বিরোধী মামলায়-০৩ জন, সন্ত্রাস বিরোধী মামলায়-০৬ জন, মাদকসেবী-০৯ জন, দস্যুতা মামলা- ০১ জন, ওয়ারেন্টভুক্ত-০২ জন সহ মোট ২২ জন গ্রেফতার। তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী- উপজেলার আনন্দ বাজার এলাকার সাহাদাৎ হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন (২৯)।


বৈষম্য বিরোধী মামলায় - উপজেলার বানিনাথপুর এলাকার আবুল হাসেমের ছেলে আবুল কালাম(৪৫), কোনাবাড়ী এলাকার বিল্লালের ছেলে মোঃ মাসুদুজ্জামান(৩৮), গোবিন্দপুর এলাকার নুরুল হকের ছেলে মুসা মিয়া খোকন(৪৬)।


সন্ত্রাস বিরোধী আইনের মামলায়- মোঃ কাদির (৩৮), মোঃ জুয়েল মিয়া (৩৮), মঞ্জুর হোসেন(৪৫), রমিজ (৬৫), আফজাল হোসেন বকুল(৩৫), মোখলেছুর রহমান আমির, (৪৫)।


এছাড়াও ওয়ারেন্টভুক্ত- উপজেলার নানাখী এলাকার শাহজানের ছেলে মোঃ রাকিব (২৯), কাচপুর পূর্বপাড়ার ইসমাইলের ছেলে ইয়াকুব (৪২)।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত ২২ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages