যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ যুবদল - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ যুবদল


 

​

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় আগামী ২৭ ও ২৮ অক্টোবর নির্ধারিত এসব কর্মসূচি জাঁকজমকপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে সোনারগাঁ উপজেলা যুবদল। সোনারগাঁ যুবদলের দায়িত্বশীলদের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিশেষ চমক দেখাবেন তারা।


​রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের কার্যালয় 'সোনামিয়া ম্যানশন'-এর ৩য় তলায় এই প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।


​সভায় উপস্থিত নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ করে একটি সুশৃঙ্খল ও জমকালো আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২৭ ও ২৮ অক্টোবরের কর্মসূচিতে সর্বস্তরের যুবনেতাদের অংশগ্রহণ নিশ্চিত করে সোনারগাঁ যুবদলের শক্তি ও সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করাই তাদের মূল লক্ষ্য।


​সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া বলেন, আমাদের মূল লক্ষ্য সোনারগাঁয়ে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আমরা কর্মসূচিগুলো এমনভাবে সাজিয়েছি যা সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সোনারগাঁ যুবদল এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এক নতুন চমক উপহার দেবে।


​উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদ বলেন, তৃণমূলের কর্মীরাই যুবদলের মূল প্রাণ। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিকে সফল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। ২৭ ও ২৮ অক্টোবরের অনুষ্ঠান সফল করতে উপজেলা ও পৌরসভার সকল নেতাকর্মীদের একসাথে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।


​উক্ত প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা, যুবদল নেতা করিম রহমান, রাকিব হাসান, সোহেল রানা, মাসুম বিল্লাহ, ইমরান ফারুক, খোকন সিকদার,বাবুল হোসেন, আরিফ হোসেন ও সোহাগসহ যুবদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages