হাফ ভাড়ার দাবিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হাফ ভাড়ার দাবিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ




​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক (হাফ পাস) করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।


​বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁ সরকারি কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে তাৎক্ষণিকভাবে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং  যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান শেষে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।


​সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আগামী রোববারের মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। রোববারের মধ্যে হাফ ভাড়া চালু না হলে সোনারগাঁয়ের সকল শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করবে।



 এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানী বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ ঘটনার পরদিন উপজেলা প্রশাসন পরিবহন মালিক ও শিক্ষার্থী এবং সুশীল সমাজের লোকজন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। আলোচনার পর মোগরপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসের শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫৫ টাকা ও সাধারন যাত্রীদের জন্য ৭৫ টাকা নির্ধারন করে দেয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি ৫৫ টাকা নয় হাফপাস ভাড়া ৪০ টাকা করতে হবে। 


কাচঁপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, শিক্ষার্থীরা হাফপাসের দাবিতে আন্দোলন করেছে। পরে কিছুক্ষন অবস্থান করে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages