সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মারা গেলেন দগ্ধ ৪ জনই - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মারা গেলেন দগ্ধ ৪ জনই


 



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনেরই মৃত্যু হয়েছে। গত ১১ অক্টোবর রাতে বিস্ফোরণের পর চিকিৎসাধীন অবস্থায় এক এক করে সবাই পাড়ি জমান না ফেরার দেশে।


শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা (৩০) গত বুধবার মৃত্যুবরণ করেন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার মারা যান শরীফ (৩৪)।

তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। একই দিন মারা যান রিয়াজ (২২) নামের এক যুবক। তার শরীরের  ৪০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আজ শুক্রবার মারা যান ১৯ বছর বয়সী রনি।

তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।


ডা. সুলতান মাহমুদ শিকদার দুঃখ প্রকাশ করে জানান, সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও ৪ জন রোগীকেই বাঁচানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।


 এতে দুটি পরিবারের চারজন মারাত্মক দগ্ধ হন। এই মর্মান্তিক পরিণতির পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages