সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৯ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৯


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল কেরুমদসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে  থানা পুলিশ। 


মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬ বোতল কেরুমদসহ উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ১৬ জন, মাদক মামলার ২ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত ১৯ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages