গ্যাসলাইনের আ'গু'নে দ'গ্ধ সোনারগাঁয়ের এক পরিবারের ৪ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গ্যাসলাইনের আ'গু'নে দ'গ্ধ সোনারগাঁয়ের এক পরিবারের ৪




সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের কাঁচপুরে মধ্যরাতে গ্যাসলাইনের লিকেজ থেকে একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


 এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


​শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে কাঁচপুর এলাকার ওই বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


 দগ্ধরা হলেন,মো. শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) এবং মো. রনি (১৯)। তারা সবাই একে অপরের নিকটাত্মীয়।


​জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন চারজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। এর মধ্যে রনির শরীরের ৭০ শতাংশ, রোজিনার ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ এবং রিয়াজের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।


​স্থানীয়  সূত্রে জানা যায়, ঘরের মধ্যে জমা থাকা গ্যাসের লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে এই বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages