সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ লঙ্ঘন করায় ৩টি চাল ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলার হাবিবপুর থানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার।
অভিযান সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে সরকারি আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করায় আইন অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, সোনারগাঁও খাদ্য ভান্ডার, মেকসার্স নিঝুম রাইস এজেন্সি ও চাল ব্যবসায়ী আব্দুর রহমান দুলালের ব্যবসা প্রতিষ্ঠান।
অভিযান পরিচালনাকালে সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে ও সরকারি আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আদালত।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন