ডাকাতি মামলার আসামি কৃষকদল নেতা "নুরা পাগলা" গ্রেপ্তার - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডাকাতি মামলার আসামি কৃষকদল নেতা "নুরা পাগলা" গ্রেপ্তার


 


​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ও স্থানীয় কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।


​গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার মৃত অদুদ ব্যাপারীর ছেলে। তিনি বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর মোহাম্মদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের ওপর অত্যাচার-জুলুম চালিয়ে আসছিলেন। ৫ আগস্টের পটপরিবর্তনের আগে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত থাকলেও পরবর্তীকালে স্থানীয় এক কৃষকদল নেতার ছত্রছায়ায় বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতির পদ বাগিয়ে নেন।


​এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু জানান, একটি পুরনো ডাকাতি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।


​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির প্রস্তুতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নুর মোহাম্মদ নামে একজনকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages