সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১২ জন গ্রেপ্তার ​ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১২ জন গ্রেপ্তার ​


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ২২ পিস ইয়াবাসহ শামীম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি সোনারগাঁয়ের কাঁচপুর উত্তর পাড়া এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে।


এ ছাড়া সন্ত্রাস বিরোধী মামলায় সাদিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হাকিম উদ্দিন (৫০) এবং একটি পুরাতন মামলায় পিয়ার (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


​একই অভিযানে মাদক সেবনের অপরাধে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, কুমিল্লার মোঃ ফজল হক (৩৮), শরীয়তপুরের মোঃ ফিরোজ (৩০), গাইবান্ধার মোঃ আতিকুর রহমান (২২) এবং সোনারগাঁ স্থানীয় বাসিন্দা মোঃ আপেল মাহমুদ (৩৮), শুভ্র দে সচিন (২৫), মোঃ রায়হান ওরফে নিলয় (১৯), মোঃ মঞ্জুর হোসেন (৪৫), মোঃ ইমরান হোসেন সজীব (২৪) ও মোঃ সায়েম (৩০)।


​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages