সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর নরসিংদীতে মিলল কিশোর খাইরুলের খোঁজ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর নরসিংদীতে মিলল কিশোর খাইরুলের খোঁজ


 


সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী কিশোর খাইরুল ইসলাম খোকনকে ৫ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


গত রবিবার নিখোঁজ হওয়ার পর (৯ জুলাই) তাকে পার্শ্ববর্তী নরসিংদী জেলা থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে নিয়ে স্বজনরা সোনারগাঁও কাঁচপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।


​পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার থেকে হঠাৎ নিখোঁজ হয় খাইরুল ইসলাম খোকন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নজরে এলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিখোঁজের সংবাদ ও ছবি শেয়ার করেন।


​সাংবাদিকদের ব্যাপক প্রচারণার সুবাদেই অবশেষে নরসিংদী থেকে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়। নিখোঁজ কিশোরকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তার পরিবার। খাইরুলের পরিবারের এক সদস্য জানান, সাংবাদিক ভাইদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তাদের করা পোস্ট ও প্রচারণার কারণেই আমাদের সন্তানকে এত দ্রুত খুঁজে পাওয়া সহজ হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages