ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগে থানায় বিএনপি নেতার অভিযোগ  - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগে থানায় বিএনপি নেতার অভিযোগ 


 

​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার এবং তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। 


এই ঘটনায় নিজের নিরাপত্তা ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হওয়ার প্রতিকার চেয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী নেতা।


​ভুক্তভোগী মোঃ শাহাদাত হোসেন (৪২) সোনারগাঁ থানাধীন শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা গ্রামের মোঃ আঃ মোতালিবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।


​অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার ল (২২ জুন)  সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় নিজ বাসভবনে অবস্থানকালে শাহাদাত হোসেন ফেসবুকে দেখতে পান যে, তার রাজনৈতিক সুনাম ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বেশ কয়েকজন ব্যক্তি নিজেদের ফেসবুক আইডি ও পেজ থেকে তার বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।


​অভিযুক্তরা হলেন  চরহোগলা গ্রামের মোঃ ওমর ফারুক (৩০), আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী ও চর কিশোরগঞ্জের মোজাম্মেল শেখ (৪০), চরহোগলার মোঃ আরিফ (২৭), নাসির হোসেন (২৮), শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হারুন শেখসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন। 


​জিডিতে ভুক্তভোগী শাহাদাত হোসেন উল্লেখ করেন, বিভিন্ন সময় তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচারের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে কোনো সঠিক উত্তর দেয়নি। উল্টো তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়।

 

এমতাবস্থায় ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে তিনি মঙ্গলবার( ২৩ জুন) সোনারগাঁ থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৯৫) দায়ের করেন।


​থানা সূত্রে জানা গেছে, ডিউটি অফিসার কানিজ ফাতেমা জিডিটি গ্রহণ করার পর সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে ঘটনাটির তদন্তভার দেওয়া হয়েছে এএসআই (নিরস্ত্র) আমির হামজা খানকে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages