সোনারগাঁয়ে গ্রাম আদালত সেবা বিষয়ক সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সোনারগাঁয়ে গ্রাম আদালত সেবা বিষয়ক সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত


 

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সম্পর্কে সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


​মঙ্গলবার (১৬ জুন)সকালে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে  আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নুরুল আলম।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হোসেন।

এসময় অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুনিরুল ইসলাম। 


​ক্যাম্পেইনে বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে ও স্বল্প সময়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরেন। সাধারণ মানুষকে আইনি জটিলতা এড়িয়ে গ্রাম আদালতের সেবা গ্রহণের আহ্বান জানানো হয়।


​দিনব্যাপী আয়োজিত এই সচেতনতামূলক ক্যাম্পেইনে গ্রাম আদালত বিষয়ক বিশেষ আলোচনা সভা, একটি বর্ণাঢ্য র্যালি এবং সচেতনতামূলক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সাধারণ মানুষ ও তরুণদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।


​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages