আড়াইহাজারে ডাকাতি ঘটনায় আটক সোনারগাঁয়ের ২ যুবককে মুক্তির দাবিতে এলাকবাসীর মানববন্ধন ও বিক্ষোভ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আড়াইহাজারে ডাকাতি ঘটনায় আটক সোনারগাঁয়ের ২ যুবককে মুক্তির দাবিতে এলাকবাসীর মানববন্ধন ও বিক্ষোভ



​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে সোনারগাঁ উপজেলার দুই যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।


শুক্রবার (২৬ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাঁও জামে মসজিদের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চরনোয়াগাঁও গ্রাম ও আশপাশের এলাকার  শতাধিক নারী-পুরুষ ও সাধারণ জনতা অংশ নেন।


মানববন্ধনে আটক দুই যুবক রাকিব ও সজিবের পরিবারের সদস্যদের পাশাপাশি কয়েকশ’ নারী-পুরুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। উল্লেখ্য, গত ১৯ জুন সোনারগাঁ উপজেলার সীমান্তবর্তী আড়াইহাজার উপজেলার ধন্ধী এলাকায় একদল ডাকাতের হামলায় কুমিল্লার মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) সহ অন্তত ছয়জন আহত হন। ওই ঘটনার পর সন্দেহভাজন হিসেবে সোনারগাঁ উপজেলার চরনোয়াগাঁও এলাকার বাসিন্দা রাকিব ও সজিবকে আটক করা হয়।


মানববন্ধনে বক্তারা দাবি করেন, রাকিব ও সজিব নিরীহ ও সৎ স্বভাবের যুবক। ঘটনার সময় তারা এলাকায় ছিলেন না, বরং ঘটনার চার দিন পর তারা তাবলিগ জামাতের চিল্লা থেকে ফিরে আসেন। তাদেরকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা অবিলম্বে দুই যুবকের নিঃশর্ত মুক্তি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানান।


মানববন্ধনে বক্তব্য দেন ধন্ধী বাজার এলাকার মতিউর মাস্টার, জহিরুল ইসলাম, সজিবের মা জরিনা আক্তার, তার খালা বিলকিস আক্তার, মফিজুল ইসলাম, আহসান উল্লাহ, আলম মিয়া, ফরহাদ ও আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চরনোয়াগাঁও থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধন্ধী বাজারে গিয়ে শেষ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages