পিরোজপুর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলিনূর বেপারী - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পিরোজপুর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলিনূর বেপারী


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ থানা থানা বিএনপির সদস্য  এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী আলীনূর বেপারী ।


​শুভেচ্ছা বার্তায় মেম্বার পদপ্রার্থী আলীনূর বেপারী বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ত্যাগের এই মহিমান্বিত উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদুল আজহার এই পবিত্র আবহে আমাদের মন থেকে হিংসা-বিদ্বেষ, অহংকার পরিহার করে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তির বন্ধনে আবদ্ধ হতে হবে।


​তিনি আরও বলেন, কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগের মানসিকতা। সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই এই উৎসবের মূল চেতনা। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।


​আসন্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলীনূর বেপারী সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং তিনি দেশ, জাতি ও পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর সামগ্রিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থনা করেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages