পিরোজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মোবারক হোসেন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৩ মে, ২০২৬

পিরোজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মোবারক হোসেন


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোবারক হোসেন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এটাই আমার প্রত্যাশা। আমি ৪নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে মানুষের সেবা করতে চাই।


তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি আপনাদের পাশে রয়েছি। আসন্ন দিনগুলোতেও আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন সবাইকে সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি দান করেন।


মোবারক হোসেন ৪নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবাইকে নিরাপদে উদযাপনের আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages