সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান বাহাউল হক আর নেই - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান বাহাউল হক আর নেই




সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের  সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক মারা গেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)


তিনি জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


পরিবার সূত্রে জানা যায়, মরহুমের প্রথম জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির আঙিনায় দাফন করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages