সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নবনির্বাচিত এমপি : আজহারুল ইসলাম মান্নান - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নবনির্বাচিত এমপি : আজহারুল ইসলাম মান্নান



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি প্রশাসনের সকল দপ্তরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে সোনারগাঁয়ে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।


মতবিনিময় সভা শেষে দুপুরে সোনারগাঁ উপজেলার অসহায়, দুঃস্থ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির নগদ অর্থের চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।


স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে সোনারগাঁয়ে উন্নয়নের গতি আরও বেগবান হবে।


মতবিনিময়সভা ও নগদ অর্থের চেক বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages