সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষকদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকার বেপারী ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক ভূইয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম এ মিলন ভূইয়া।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিরোজপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন বেপারী।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ মনির মল্লিক, হান্নান বেপারী, সেলিম হোসেন দিপুসহ দলীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান বশরী, আলিনুর বেপারী, রিপন বেপারী, ফারুক হোসেন, পিরোজপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, শম্ভুপুরা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল বাশার প্রধান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিস্মরণীয় প্রতীক। তাঁর ত্যাগ, সংগ্রাম ও বলিষ্ঠ নেতৃত্ব বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে সোনারগাঁ উপজেলা কৃষকদলের আওতাধীন পিরোজপুর, শম্ভুপুরা ও বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন কৃষকদলের তিনটি কমিটির অনুমোদন প্রদান করা হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন