সোনারগাঁয়ে ২টি চুন কারখানা গুঁড়িয়ে দিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সোনারগাঁয়ে ২টি চুন কারখানা গুঁড়িয়ে দিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে পরিচালিত দুটি চুনা কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।


রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি স্পটে থাকা অবৈধ কারখানার ৪টি ভাট্টি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।


এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মিজ সুহা তাবিল এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।


অভিযানটি সোনারগাঁ উপজেলার পিরোজপুর,ও প্রতাপের চর এলাকায় মোট দুটি স্পটে পরিচালিত হয়।


স্পট–এক এ পিরোজপুর এলাকায় সোনারগাঁও ইকোনমিক জোনের গেটের পশ্চিম পাশে (মক্কা ফুড সংলগ্ন) একটি অবৈধ চুনা কারখানায় দুটি চালু ভাট্টি পাওয়া যায়।


স্পট–দুই এ প্রতাপের চর (আব্দুল মোনেম এর বিপরীতে)   এলাকায় একটি অবৈধ চুনা কারখানার দুটি বন্ধ ভাট্টি।


অভিযানকালে অবৈধ কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে ভেঙে ফেলা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় ভাট্টির আগুন নিয়ন্ত্রণ করা হয়।  অভিযানে কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি।


তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে গ্যাসের মেইন লাইন থেকে সংযোগ নিয়ে কারখানাটি পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তিতাসের কারিগরি দল অবৈধ পাইপলাইন ও সরঞ্জাম জব্দ করে এবং কারখানাটি জনশূন্য করে উচ্ছেদ করা হয়। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


অভিযান চলাকালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages