নির্বাচনে অস্ত্র মজুদের পরিকল্পনা: ভিডিও ভাইরাল হওয়া সেই বিএনপি নেতা বজলু ৩ সহযোগীসহ আটক - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নির্বাচনে অস্ত্র মজুদের পরিকল্পনা: ভিডিও ভাইরাল হওয়া সেই বিএনপি নেতা বজলু ৩ সহযোগীসহ আটক


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুদের বিষয়ে আলাপচারিতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ বিএনপির আলোচিত নেতা বজলু রহমানকে তিন সহযোগীসহ আটক করেছে র‌্যাব-১১। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।


র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটক বজলু রহমান সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। তার সঙ্গে আটক অন্য তিনজন হলেন, উপজেলার নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল (২০), মৃত সাদেক আলীর ছেলে সাইফুল (৩৪) এবং মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার (৪৩)।


এর আগে গত ২১ জানুয়ারি রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সোনারগাঁয়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে বিএনপি নেতা বজলু রহমান তার কর্মী-সমর্থকদের সঙ্গে খাবার খাচ্ছিলেন। ওই সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে তার কানে কানে বলতে শোনা যায়, “নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। এতে অবৈধ অস্ত্র মজুদের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।


ভিডিওটি ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে এবং এরই ধারাবাহিকতায় আজ র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।


উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ জুন হরিপুর বিদ্যুৎকেন্দ্রের একটি টেন্ডারকে কেন্দ্র করে ডন বজলুর উপস্থিতিতে তার বাহিনী বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুলকে প্রকাশ্যে জামাকাপড় খুলে উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।


ওই ঘটনায় ডন বজলুকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক গুরুতর মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages