পিরোজপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

পিরোজপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিফলেট ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৫ অক্টোবর)  বিকেলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী  মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় লিফলেট বিতরণ করেন সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম আশরাফ প্রধান।


আশরাফুল আলম আশরাফ প্রধান বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। আমরা ৩১ দফার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। 


এ সময় উপস্থিত ছিলেন,  সোনারগাঁ থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি, জিয়াউর রহমান,সোনারগাঁ থানা মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাসেম, বিএনপি নেতা রিপন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages