সোনারগাঁয়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১৭ মে, ২০২৬

সোনারগাঁয়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া বাগ এলাকায় আশরাফুল (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ ফুলেছা বেগমের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের একটি বাগানে আশরাফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


নিহতের মা ফুলেছা বেগম দাবি করেন, এটি কোনো আত্মহত্যা নয়। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি জানান, ঘটনার আগে আশরাফুলকে তার কয়েকজন বন্ধু ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।


তিনি আরও বলেন, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার চাই।


পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages