সোনারগাঁয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য রুনা আক্তার ও নাসিমা আক্তার পলি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর সেইফ মাইগ্রেশন নারায়ণগঞ্জ সদরের সেন্টার ম্যানেজার শর্মী আরা হোসেন মিশু এবং সোনারগাঁ উপজেলার কমিউনিটি মোবিলাইজার মোঃ আতিক হাসান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, যুব প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


উন্নয়ন সংস্থা ব্রাকের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় মানব পাচার ও অবৈধ অভিবাসনের ঝুঁকি, এর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বিশেষভাবে তরুণ সমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানান।


বক্তারা বলেন, মানব পাচার একটি বৈশ্বিক সমস্যা হলেও সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages