সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন এমপি আজহারুল ইসলাম মান্নান - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন এমপি আজহারুল ইসলাম মান্নান


 

​সোনারগাঁ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার আশ্বাস দেন।

​পরিদর্শনকালে এমপি মান্নান পুড়ে যাওয়া ঘরবাড়িগুলো ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


​ভয়াবহ এই ক্ষয়ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি মান্নান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুর্দিনে আমি তাদের পাশে আছি। এটি একটি অপূরণীয় ক্ষতি, বিশেষ করে রমজানের এই সময়ে। আমি দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য প্রয়োজনীয় আর্থিক ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। কেউ যেন এই বিপদে নিজেকে অসহায় মনে না করে।


​উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আছরের নামাজের কিছু আগে ইসলামপুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে জুম্মান, নুরে আলম ও মাহিজ উদ্দিনের মালিকানাধীন বাড়ির ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।


​ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নুরে আলম জানান, এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় তাদের বাড়িতে শ্রমিকসহ ১০টি ভাড়াটিয়া পরিবার বসবাস করত। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, কোনো কিছু রক্ষা করার সুযোগ পাওয়া যায়নি। পবিত্র রমজানের প্রথম দিন ইফতারের আগ মুহূর্তে এমন ঘটনায় পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।


​সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই তিনটি বাড়ির ১৮টি ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages